Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চাষীদের ক্ষতিপূরণের দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন ও পথ অবরোধ


 

চাষীদের ক্ষতিপূরণের দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন ও পথ অবরোধ



Sk Samsuddin
Sangbad Prabhati, 14 December 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু, সবজি ও ধান চাষীদের ক্ষতিপূরণের দাবিতে মেমারি ১ বিডিও'র কাছে ডেপুটেশন দেয় সিপিআইএমের মেমারি ক্ষেত মজদুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভা পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি। কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। 

তার মধ্যে ১০০ দিনের কাজ, মজদুরদের মজুরি বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম, বোরো চাষে জল সহ বিভিন্ন দাবি রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ডেপুটেশন শেষে মিছিল করে মেমারি বামুনপাড়া মোড়ে এসে ১০ মিনিটের জন্য প্রতীকী পথ অবরোধ করা হয়।