Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব’ সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ


 

'খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব’ সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ 



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 21 December 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ‘খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব’ শুরু হচ্ছে ২৫ ডিসেম্বর। চলবে দু’ দিন ধরে। ২১ ডিসেম্বর সন্ধ্যায় বর্ধমানে সাংবাদিক বৈঠকে উৎসবের বিষয়ে জানান প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এবার মূল উৎসবের আগের দু’ দিন ২৩ ও ২৪ ডিসেম্বর উৎসবের প্রচার ও জল বাঁচান শ্লোগানকে সামনে রেখে দোলগোবিন্দপুর, বড় কোবলা, বাঁশদহবিল, চাঁদের বিল, মুন্সির ঘাট ও শ্রীরামপুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। 

স্বপনবাবু জানান, এবার ২৫ ডিসেম্বর ২৩ তম উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ২৬ ডিসেম্বর থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, গ্রামীণ জলাশয় ও জলাশয়ে বেড়ে ওঠা চুনোমাছকে বাঁচাতে দুই দশক আগে শুরু হয়েছিল ‘খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব’। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ‘জল ধরো জল ভরো’ প্রকল্প ও তাঁর নিজের লিখে দেওয়া কবিতা নিয়ে উৎসব বৃহত্তর রূপ পায়। তিনি লিখে দিয়ে ছিলেন, ‘খালবিল আর জলাশয় ভরা, রূপসী বাংলা কন্যা। ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্যা।’ এবার উৎসব প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আড়াই হাজার হাঁস ও চার হাজার মুরগির বাচ্চা বিলি করা হবে। এছাড়াও খালবিলের জলে এক লক্ষ টাকার চুনোমাছের পোনা ছাড়া হবে। পেটে খিদে নিয়ে উৎসব মেলা ঘোরা যায়না‌ সেই জন্য এলাকার পাশ্ববর্তী ৭-৮টি গ্রামের মানুষের জন্য প্রতি বছরের মতো এবারও দুপুরে খাবার ব্যবস্থা থাকবে। তিনি সংবাদ মাধ্যমের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

 মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, খালবিলকে ঘিরে কচুরিপানা হস্তশিল্প, মৎস্যচাষে কর্মসংস্থানের দিক খুলে গিয়েছে। ক্রমশঃ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এলাকা। তাই এলাকায় একটি হলিডে হোম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।