Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Biodiversity Site ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা ও খালবিল ঘিরে বায়োডাইভার্সিটি সাইট তৈরির উদ্যোগ


 

 Biodiversity Site 


ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা ও খালবিল ঘিরে বায়োডাইভার্সিটি সাইট তৈরির উদ্যোগ 




Abhirup Acharya
Sangbad Prabhati, 28 December 2023

অভিরূপ আচার্য, কলকাতা : কালনা শহর সংলগ্ন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা ও পূর্বস্থলী-১ ব্লকের খালবিল ঘিরে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট তৈরির প্রস্তাব দিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। চাঁদেরবিল ও মুড়িগঙ্গা স্টেট ওয়েট ল্যান্ড হিসেবে ঘোষণা করার প্রস্তাবও দিয়েছেন। এই বিষয়ে ২৮ ডিসেম্বর কলকাতায় পরিবেশমন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে দেখা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। একই সঙ্গে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণার দাবি রাখেন। পরিবেশমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

ইতিমধ্যেই বায়োডাইভার্সিটি পার্ক গড়ে তোলার প্রকল্প তৈরির কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কালনা মহকুমা প্রশাসনও পাশে আছে। এই প্রকল্পের দ্রুত অনুমোদনে এবার তদারকি শুরু করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী-১ ব্লকের প্রায় দশ কিলোমিটার মুড়িগঙ্গা ও চাঁদের বিলের বিস্তীর্ণ জলাশয়কে স্টেট ওয়েট ল্যান্ড ঘোষণা করার জন্য মন্ত্রী উদ্যোগ শুরু করেছেন। পরিবেশ দপ্তরে আবেদনও জমা দিয়েছেন। কয়েক বছর ধরে শীত পড়লেই - দেশ-বিদেশের পরিযায়ী পাখিরা আসছে। খালবিল ঘিরে বায়োডাইভার্সিটি পার্ক গড়ে উঠলে পর্যটকরা খুশি হবেন। তাছাড়া মুড়িগঙ্গা ও চাঁদের বিল স্টেট ওয়েট ল্যান্ড ঘোষণা হলে দীর্ঘ নদীপথে মনোরম পরিবেশে নৌকাবিহার সকলের আছে আকর্ষণীয় হয়ে উঠবে। রক্ষা পাবে জলাশয়। মাছ চাষও বাড়বে। সব মিলিয়ে এলাকার অর্থনৈতিক অবস্থারও মানোন্নয়ন ঘটবে। ২৮ ডিসেম্বর পরিবেশ মন্ত্রীর কাছে এই বিষয়গুলি নিয়ে প্রস্তাব রেখেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।