Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bardhaman Poura Utsav বর্ধমান পৌর উৎসবের প্রস্তুতি তুঙ্গে, কলকাতার শিল্পী কারা আসছেন এক ঝলকে দেখে নিন


 

Bardhaman Poura Utsav 

বর্ধমান পৌর উৎসবের প্রস্তুতি তুঙ্গে, কলকাতার শিল্পী কারা আসছেন এক ঝলকে দেখে নিন



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 18 December 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান পৌর উৎসব ২০২৩ আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের থিম "ইতিহাসে বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান"। ইতিমধ্যেই বর্ধমান পৌর উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। বর্ধমান পৌর উৎসব নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার কাউন্সিলর ডাঃ ইন্তেখাব আলম, স্বীকৃতি হাজরা। 

বর্ধমান পৌরসভার পৌরপতি তথা উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার জানান, বর্ধমান পৌর উৎসব ২০২৩ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। উপস্থিত থাকবেন টলিউড তারকা। বর্ধমান শাঁখারি পুকুর উৎসব ময়দানে আয়োজিত এবারের উৎসবে ১৭০ থেকে ১৭৫ টি বানিজ্যিক স্টল থাকবে। এবছর উৎসবের বাজেট ৫৫ লক্ষ টাকা।

ইতিমধ্যেই উৎসবের অঙ্গ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। পুরস্কার প্রদান করা হবে ৩১ ডিসেম্বর। উৎসব মঞ্চে স্থানীয় ও কলকাতার শিল্পী সমন্বয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবছর বর্ধমান পৌর উৎসবে ২২০ জন স্থানীয় শিল্পী অংশ গ্রহণ করবেন। কলকাতা থেকে ২৪ ডিসেম্বর আসছেন প্রাঞ্জল বিশ্বাস, ২৫ ডিসেম্বর জয়তী চক্রবর্তী, ২৬ ডিসেম্বর লোপামুদ্রা, ২৭ ডিসেম্বর বর্ধমানের তারারা, ২৮ ডিসেম্বর জলি মুখার্জী, ২৯ ডিসেম্বর শোভন গাঙ্গুলী, ৩০ ডিসেম্বর কালিকা প্রসাদের দোহার, ৩১ ডিসেম্বর বাংলা ব্যান্ড 'পৃথিবী'। 

উৎসব প্রাঙ্গণে বর্ধমানবাসীর সকলকে আমন্ত্রণ জানিয়েছেন পৌরপতি পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, গত আট বছর ধরে বর্ধমান পৌর উৎসব আয়োজন করে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে উদ্বৃত্ত হয়েছে ৬০ লক্ষ টাকা। পৌরসভার বোর্ড মিটিংয়ে প্রস্তাব এসেছে ওই টাকায় শহরে একটি ম্যারেজ হল নির্মাণ করতে। তাহলে স্থায়ী সম্পদ গড়ে তোলার সঙ্গে পৌরসভার আয়ও বাড়বে।