Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

WBCS (Exe) জামালপুরে নতুন বিডিও পার্থ সারথী দে


 

WBCS  (Exe)


জামালপুরে নতুন বিডিও পার্থ সারথী দে




Atanu Hazra
Sangbad Prabhati, 3 November 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে নতুন বিডিও হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন পার্থ সারথি দে। তিনি জামালপুরের আগের বিডিও শুভঙ্কর মজুমদারের স্থলাভিসিক্ত হলেন। প্রসঙ্গত জেলা তথা রাজ্য জুড়ে রুটিন মাফিক ডব্লিও বি সি এস আধিকারিকদের বদলি করা হয়েছে। সেই বদলীর আদেশেই জলপাইগুড়ি জেলার ডিএম এ্যান্ড ডিসি পার্থ সারথি দে জামালপুর ব্লকের বিডিও'র দায়িত্বে এসেছেন। একই আদেশে শুভঙ্কর মজুমদার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পদের দায়িত্বে গিয়েছেন। 

জামালপুর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দায়িত্বভার গ্রহণ করেই পার্থ সারথী দে জানান, সকলকে সঙ্গে নিয়ে ব্লকের উন্নয়নের কাজ করে যেতে চান।


মেমারি ১ ব্লকে বিডিও পদে শতরূপা দাস 

অন্যদিকে মেমারি ১ নং ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে এলেন শতরূপা দাস। তিনি ডাঃ আলী মহঃ ওয়ালী উল্লাহ'র স্থলাভিসিক্ত হলেন। জানা গেছে, ডাঃ আলী পুরুলিয়া জেলায় বদলি হয়েছেন। মেমারি ১ ব্লকের নতুন বিডিও শতরূপা দাস বৃহস্পতিবার কার্যভার গ্রহণ করেছেন। আজ মেমারি ১ নং ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। মেমারি ১ নং ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ নতুন বিডিও শতরূপা দাস এর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।