Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Shril Prabhupada শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৪ তম তিরোধান দিবস পালন

 



Shril Prabhupada 


শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৪ তম তিরোধান দিবস পালন 




Saiyad Jafar
Sangbad Prabhati, 17 November 2023

সৈয়দ জাফর মায়াপুর : নদীয়া জেলার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হল প্রভুপাদের ৪৪তম তিরোভাব দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পালিত হল শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৪ তম তিরোধান দিবস। ১৭ নভেম্বর ১৯৭৭ সালে দেহ রেখেছিলেন মায়াপুর ইসকন মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা অভয়া চরণ দে বা শ্রীল এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তারপর থেকেই ১৭ নভেম্বর দিনটিকে বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখতে মায়াপুর ইসকন মন্দির সহ বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালিত হয় প্রভুপাদের তিরোধান দিবস।

 শুক্রবার সকাল থেকেই ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরে প্রভুপাদের সমাধি মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। দুপুরে সমাধি মন্দিরে অসংখ্য দেশি বিদেশি ভক্ত সমাগমে প্রভুপাদের প্রধানতম শিষ্য জয় পতাকা মহারাজ অসুস্থ অবস্থাতেও প্রভুপাদের স্মৃতিচারণ করেন। বিশ্বজুড়ে কৃষ্ণ নাম প্রচারের পাশাপাশি বর্তমান মায়াপুর ইসকন মন্দিরটি কিভাবে তিলে তিলে গড়ে তুলেছিলেন তারও বর্ণনা করতে দেখা যায় জয় পতাকা মহারাজকে। এ বিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, শুক্রবার ১৭ নভেম্বর প্রভুপাদের ৪৪ তম তিরোধান দিবস।

 বিগত বছরের ন্যায় এ বছরও তিরোধান দিবস উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছিল।তিনি বলেন, ভারতীয় শিক্ষা ও সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এছাড়াও কৃষ্ণনামামৃত বিপ্লবের পুরোধা ছিলেন তিনি। তাই প্রতি বছর ইসকনের তরফে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় প্রভুপাদের তিরোভাব দিবস হিসেবে পালন করা হয়।