Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস উৎসব উপলক্ষে রেল যাত্রীদের সচেতন করলো আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ


 

রাস উৎসব উপলক্ষে রেল যাত্রীদের সচেতন করলো আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati 24 November 2023

সৈয়দ আবু জাফর, সমুদ্রগড় : আসন্ন রাস উৎসব উপলক্ষে ব্যান্ডেল কাটোয়া রেল লাইনের সমুদ্রগড় স্টেশনে সমস্ত রেল যাত্রীদের উদ্দেশ্যে যাত্রী সচেতনতামূলক প্রচার চালানো হয়। আরপিএফ এবং জিআরপির যৌথ উদ্যোগে ২৪ নভেম্বর সন্ধ্যায় এই প্রচার কর্মসূচি চলে। নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে ট্রেনে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করে থাকেন। 

তাই যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেই জন্যই এই প্রচার বলে জানানো হয়েছে। শুধুমাত্র রাশের সময় নয় সব সময়ের জন্যই ট্রেনে যাতায়াত করার সময় কোন সমস্যায় পড়লে 139 এ কল করতে বলা হয়েছে। ফোন পেলে সামনে স্টেশনে ট্রেনে উঠে তারা যাত্রীদের সাহায্য করবেন বলে জানান। এছাড়াও শিশু পাচারের হাত থেকে নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখতে সর্বদা সজাগ থাকতে বলা হয়েছে।