Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামের কালী পুজোতেও শহুরে ছোঁয়া


 

গ্রামের কালী পুজোতেও শহুরে ছোঁয়া




Atanu Hazra
Sangbad Prabhati, 12 November 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামে উত্তর পাড়ার কালী পূজা অনেক প্রাচীন। বর্তমানে সেখানে মহাধুমধামে পুজো করছে বেত্রাগড় শীতলামাতা ক্লাব। আগে গ্রামের সকলে মিলে মায়ের পুজো করলেও এখন লেগেছে শহুরে ছোঁয়া। ধুমধাম করে হচ্ছে পুজো উদ্বোধন। তিন দিন ব্যাপী থাকছে খুব বড় করে নানা অনুষ্ঠান। হয়েছে বিরাট প্যান্ডেল সাথে থাকছে বাহারি লাইট। বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ছেয়ে গেছে চারিধার। পাড়ায় ঢুকলেই বোঝা যাচ্ছে যেন বিরাট উৎসবের আয়োজন। স্থানীয় থানার ওসি ইন্সপেক্টর রাকেশ সিং পূজা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ বিশিষ্ট জনেরা। 

সোমবার আসছেন বর্তমান বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা খরাজ মুখার্জী। পরের দিন গুলিতে আসছেন স্টার জলসা খ্যাত গায়ক শ্রীশান, জি টিভি খ্যাত গায়ক রাজদীপ ঘোষ সহ একাধিক গায়ক গায়িকা ও ড্যান্সার। গ্রামের সব মানুষের অংশগ্রহণে বেত্রাগড় গ্রামের পুজো জমজমাট। এই মহান কর্ম যজ্ঞ পালনে এগিয়ে এসেছে শুভঙ্কর, সন্তোষ, বাপ্পা, সঞ্জয়ের মত পাড়ার ই কিছু কাজের ছেলে। কালী পুজো উপলক্ষে এলাকায় এখন উৎসবের আমেজ।