Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমষ্টি উন্নয়ন আধিকারিক কে সম্বর্ধনা


 

সমষ্টি উন্নয়ন আধিকারিক কে সম্বর্ধনা




Atanu Hazra
Sangbad Prabhati, 8 November 2023

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক পদে সদ্য দায়িত্বে এসেছেন পার্থ সারথী দে ও জয়েন্ট বিডিও পদে এসেছেন রুদ্রাংশু নন্দী। ৭ নভেম্বর জামালপুর পঞ্চায়েত সমিতি ও ১৩ টি গ্রাম পঞ্চায়েত থেকে তাঁদের বিশেষ ভাবে স্বাগত জানানো ও সম্বর্ধিত করা হয়। পুরো বিষয়টি নেতৃত্ব দেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। 

সকলেই বিশেষ প্রীতি উপহার তুলেদেন তাঁদের হাতে। মেহেমুদ খান বলেন, ব্লকের যাবতীয় সরকারী কাজ ও পরিষেবা সমষ্টি উন্নয়ন আধিকারিকই প্রদান করবেন। তাঁরা সকলে মিলে সর্বদা তাঁর পাশে থাকবেন। সবরকম সাহায্য সব সময় তাঁর পাশে থেকে করবেন। বিডিও সকল প্রধান, উপ প্রধান, সকল কর্মাধ্যক্ষদের বলেন সাধারণ মানুষকে আগে পরিষেবা দিতে হবে। তিনি সকলকে ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন সকলকে নিয়েই তিনি ব্লকের উন্নয়নের কাজ করতে চান।