Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বনির্ভরতার লক্ষ্যে ব্লক প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগি ছানা বিলি


 

স্বনির্ভরতার লক্ষ্যে ব্লক প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগি ছানা বিলি



Atanu Hazra
Sangbad Prabhati, 28 November 2023

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ দপ্তরের সাহায্যে জামালপুর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে জামালপুর ব্লক অফিস থেকে পাড়াতল ১ ও ২ পঞ্চায়েতের ২৯৮ জন উপভোক্তার হাতে ১০টি করে মুরগি ছানা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক প্রানী দপ্তরের আধিকারিক ইন্দ্রনীল বেরা, মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ্য সুনীল ধারা, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান, বলেন রাজ্যের সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেবার জন্য নানা প্রকল্প নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। আজ প্রানী সম্পদ দপ্তরের মাধ্যমে সাধারণ মানুষকে স্বনির্ভর করতেই এই মুরগি ছানা বিলি করা হলো। এগুলি প্রতিপালন করে আর্থিক দিক থেকে সুবিধা পাবেন তাঁরা। মুরগি ছানা গুলি যাতে কোনো রোগে না ভোগে তাই তাদের টিকাও দিয়ে দেওয়া হয়।