Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা


 

বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা 




Atanu Hazra
Sangbad Prabhati, 8 November 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে প্রতিবাদ সভা। জামালপুরে ৮ নভেম্বর পাড়াতল ১, পাড়াতল ২ ও পাঁচড়া অঞ্চলে তিনটি প্রতিবাদ সভা হয়। সভাগুলোতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, তিনটি পঞ্চায়েতের প্রধান কামিনী কুমুদ ঘোষ, মাবিয়া বেগম শেখ, বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি জয়দেব দাস, আনোয়ার আলী শেখ , উপ প্রধান উত্তম হাজারী, সরস্বতী টুডু, সাবিত্রী সাঁতরা টুডু সহ বিভিন্ন নেতৃত্ব। 

প্রতিটি অঞ্চলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী , সমর্থক ও মানুষজন। বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। যেভাবে জোর করে রাজ্যের পাওনা টাকা সেটা ১০০ দিনের কাজের টাকা হোক বা আবাস যোজনা বা সড়ক যোজনা আটকে রেখেছে তার তীব্র বিরোধিতা করেন তাঁরা।

 তৃণমূল নেতৃত্ব আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় লড়াই করছেন। যতদিন না পর্যন্ত রাজ্যের পাওনা টাকা না পাওয়া যাবে ততদিন এই লড়াই জারি থাকবে। এর জবাব বিজেপি কে লোকসভা ভোটে দিতে হবে।