Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ


 

বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ



Atanu Hazra
Sangbad Prabhati, 29 November 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে আসেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। বেলুড়ের ওয়েলফেয়ার বিভাগের স্বামী অনিমেশানন্দ ও স্বামী ভদেশ্বরানন্দজী মহারাজ। সেখানে মহারাজদের হাত দিয়ে ৫০ জন মহিলার হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ১৫ জনকে লুঙ্গি, ২৫ জন কে টুপি ও ৩ জনকে মাফলার দেওয়া হয়। 

সেবাশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অনুপ কুমার দত্ত, সভাপতি সাধন ঘোষ, পীযুষ কান্তি ঘোষ সহ সদস্যরা। মহারাজরা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন শিক্ষালয় বা বিদ্যালয় হলো মন্দিরের মত আর এখানের পূজারী হলেন শিক্ষক। ছাত্র ছাত্রীদের নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে স্থির লক্ষ্যে পৌঁছানোর উপদেশ দেন। মহরাজদের কাছে পেয়ে খুশি পড়ুয়া সহ অন্যান্যরা।