Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইনসাফ যাত্রায় জামালপুরে মীনাক্ষী


 

ইনসাফ যাত্রায় জামালপুরে মীনাক্ষী



Atanu Hazra
Sangbad Prabhati, 25 November 2023

অতনু হাজরা, জামালপুর : ইনসাফ যাত্রার একেবারে শেষ লগ্নে জামালপুরে এলেন সিপিআইএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী। ডি ওয়াই এফ আই এর উদ্যোগে আজ জামালপুরের কুলিনগ্রাম ও জামালপুরে র‍্যালি করেন তিনি। 

এছাড়াও সারাংপুরে ভোট পরবর্তী হিংসায় সিপিআইএমের শহীদ সঞ্জিত মণ্ডলের পরিবারের সাথে দেখা করেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী।

 ছিলেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক অয়নাংশু সরকার, জেলা সভাপতি অনির্বাণ রায়চৌধুরী সহ অন্যান্যরা। মীনাক্ষী তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের ছাত্র যুবরা আবার জেগে উঠেছে। তিনি বলেন চোরের ও লুটেরার, দেশবেচা সরকার আর থাকবে না। বামপন্থিরাই আবার পথ দেখাবে।