Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছট পুজোর পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র প্রদান


 

ছট পুজোর পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র প্রদান




Sangbad Prabhati, 18 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কালনা থানার অন্তর্গত কালনা ধাত্রীগ্রামের গ্রাম কালনা এলাকায় বসবাসকারী অবাঙ্গালীদের মধ্যে শনিবার ছট পুজোর পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র প্রদান করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন মন্ত্রী স্বপনবাবু বলেন, ছট মাইয়ার পুজো উপলক্ষে এখানকার অবাঙ্গালীদের মধ্যে ছট পুজোর সামগ্রী এবং নতুন বস্ত্রাদি তুলে দেওয়া হয়। কোন রকমই যাতে শব্দ বাজি না ফাটানো হয় সেই জন্য অনুরোধ জানান মন্ত্রী স্বপন বাবু। কালনার গঙ্গায় কুমির দেখা যাবার পর থেকে এলাকার মানুষ আতঙ্কে গঙ্গায় নামেন। ছট পুজোয় গঙ্গার জলে নেমে পুজো করতে পারেন সেই নিয়ে পুলিশ প্রশাসন নজরদারি চালাবে এবং নেট দিয়ে ঘিরে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ পার্শ্ববর্তী এলাকায় একটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধন, এবং একটি ফুটবল খেলার উদ্বোধনও করেন।