Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গন্ধবণিক সেবা সমিতির বিজয়া সম্মেলনে মেধাভিত্তিক পুরস্কার ও বৃত্তি প্রদান


 

গন্ধবণিক সেবা সমিতির বিজয়া সম্মেলনে মেধাভিত্তিক পুরস্কার ও বৃত্তি প্রদান 




Sangbad Prabhati, 5 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গন্ধবণিক সেবা সমিতির উদ্যোগে বর্ধমান টাউন হলের আলপনা বণিক স্মৃতি মঞ্চে আয়োজিত হলো বিজয়া সম্মেলন। ৪ নভেম্বর বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী বিবেকানন্দের পৈতৃক নিবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) অধ্যক্ষ স্বামী জ্ঞানালোকানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বর্ধমান মুচিপাড়া সারদা আশ্রমের প্রব্রাজিকা তুষ্টিমাতা জী, গন্ধবণিক শিক্ষা সমিতির (কলকাতা) সাধারণ সম্পাদক দিব্যেন্দু দে, দীনবন্ধু দত্ত, বিশ্বনাথ ঘর,  সৌমেন দাঁ প্রমুখ। উল্লেখ্য গন্ধবণিক সেবা সমিতি বর্ধমান এর সভাপতি সুভাষ বণিক অসুস্থ হয়ে কলকাতায় ভর্তি থাকার জন্য এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীনবন্ধু দত্ত। স্বামীজীর হাতে পুষ্পস্তবক গন্ধ বণিক সেবা সমিতির স্মারক মেমেন্টো তুলে দেন সমিতির সদস্য সুদীপ বণিক।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন গন্ধবণিক সেবা সমিতির সাধারণ সম্পাদক শীর্ষেন্দু সাধু। তিনি বলেন, দৈনন্দিন একঘেঁয়েমী থেকে বাইরে বেরিয়ে আত্মীয় পরিজন অনাত্মীয়দের সাথে সম্মিলিত হয়ে সম্পর্ককে আরও উজ্জীবিত করতে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্টজনদের উপস্থিতি, অভিভাষণ, নানান সাংস্কৃতিক উপস্থাপনা হাস্যরোল ও কলতানে মিষ্টিমুখ সহ টাউন হল মুখরিত হয়ে ওঠে। স্বপ্ন অঙ্গন নাট্য সংস্থার প্রযোজনায় প্রবীর হালদার এর পরিচালনায় পথভোলা নাটকটি সুখ্যাতির সাথে মঞ্চস্থ হয়। 

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৪ জন ছাত্রছাত্রী কে সম্বর্ধিত করার পাশাপাশি ৩৯ জন ছাত্রছাত্রী কে মেধাভিত্তিক পুরস্কৃত করা হয়। এছাড়া ৪৫ জন ছাত্রছাত্রী কে বৃত্তি প্রদান করা হয়েছে।