Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের বিজয়া সম্মেলনে বয়স্ক কর্মীদের সম্বর্ধনা


 

বিধায়কের বিজয়া সম্মেলনে বয়স্ক কর্মীদের সম্বর্ধনা




Sk Samsuddin
Sangbad Prabhati, 8 November 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে বিধানসভা এলাকার ১২ টি অঞ্চল সহ মেমারি পৌর শহরের তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে বিজয়া সম্মেলন আয়োজিত হয়। মেমারি উৎসব হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়কের সঙ্গে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিজ্ঞানী তথা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক চন্দ্র নারায়ণ বৈরাগ্য সহ ব্লক ও শহরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এখানে প্রত্যেক অঞ্চলের বয়স্ক কর্মীদের এবং সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। বিধায়কের চোখে পূজো পরিক্রমার ফলাফলের পুরস্কার প্রদান করা হয়। মেমারি শহরের প্রথম স্থান অর্জন করে সোমেশ্বর তলা সর্বজনীন দুর্গাপুজো, দ্বিতীয় স্থান অর্জন করে রাজ সংঘের পুজো এবং তৃতীয় স্থান অর্জন করে হাসপাতাল পাড়া সর্বজনীন দুর্গাপূজা। গ্রামাঞ্চলে প্রথম স্থান অর্জন করে নিমো সুকান্ত নগর সর্বজনীন দুর্গাপুজো, দ্বিতীয় স্থান অর্জন করে পাল্লা সরমস্তপুর সর্বজনীন দুর্গাপুজো এবং তৃতীয় স্থান অর্জন করে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। এছাড়াও কয়েকটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এদিন নেতৃত্বের বক্তব্যে দলের মধ্যে আভ্যন্তরীণ লড়াই বন্ধ রেখে বিধায়কের হাত শক্ত করার আহ্বান জানানো হয়। তারা দাবি করেন বিধানসভাতে জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন তারাই এবং তাকে যদি না দাবি দাওয়া জানান তিনি বিধানসভাতে দাবিগুলো তুলবেন কিভাবে? দাবি আদায় করতে হলে সকলকে ঐক্যমতের ভিত্তিতে বিধায়কের হাত শক্ত করা প্রয়োজন বলে দাবি করেন। এদিনের সম্মেলন শেষে বিধায়ক সাংবাদিক বৈঠক করেন।