Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কবিতা ও সাহিত্য নিয়ে অনুষ্ঠান


 

কবিতা ও সাহিত্য নিয়ে অনুষ্ঠান 



Atanu Hazra
Sangbad Prabhati, 27 November 2023

অতনু হাজরা, জামালপুর : প্রিয় বন্ধু সাহিত্য মজলিসের সহযোগিতায় ও প্রবাহের উদ্যোগে 'কবিতা ও সাহিত্যের সন্ধানে জামালপুর' শীর্ষক বিষয়ের উপর একটি সাহিত্য সভার আয়োজন করা হয় জামালপুর হাই স্কুলে। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা। তাঁদের মধ্যে ছিলেন প্রভাষ মজুমদার, ড. আফজল আলী, ড. উদয় চ্যাটার্জী, অরবিন্দ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও নাট্য শিল্পী সুপ্রকাশ চৌধুরী সহ অন্যান্যরা। সাহিত্যের একাল ও সেকাল সব বিষয় উঠে আসে আলোচনায়। আলোচনা হয় সাংবাদিকতায় ডিজিটালাইজেশন নিয়েও। সকাল ১১টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকাল ৩ টে পর্যন্ত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আজকের এই সভায় অংশ গ্রহণ করেন। অনেকেই নিজের লেখা কবিতা পাঠও করেন। প্রবাহ গোষ্ঠীর পক্ষ থেকে মা নামক সুন্দর একটি নাটক উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাহ পত্রিকার সম্পাদক শুভাশিষ হালদার। অনুষ্ঠানে সহযোগী হিসাবে অংশ নেয় লিটিল ম্যাগাজিন শায়ক, জিরোপয়েন্ট সহ অন্যান্য পত্র পত্রিকা। অনুষ্ঠানটিকে সফল করতে সক্রিয় অংশ গ্রহণ করেন সুরমান আলী ও বাসুদেব সাঁতরা।