Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্জ্য ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির উদ্যোগ


 

বর্জ্য ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির উদ্যোগ




Atanu Hazra
Sangbad Prabhati, 25 November 2023

অতনু হাজরা, জামালপুর : জামালপুর পঞ্চায়েত সমিতি ব্লকের বর্জ্য ব্যবস্থাপনায় আজ ৮ টি পঞ্চায়েত কে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য ৮টি টোটো ভ্যান তুলে দিলো। নতুন জেলাশাসক হিসাবে জেলায় যোগদান করে পূর্ণেন্দু মাজি এই কর্মসূচির উপরই বিশেষ জোর দেন। জামালপুর ১ ও ২, আবুইঝাটি ১ ও ২, পারাতল ১ ও ২, পাঁচড়া, বেরুগ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, জেলা কৃষি আধিকারিক, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম সহ অন্যান্যরা। বিধায়ক জানান বর্তমানে বিভিন্ন বর্জ্য পরিবেশকে দূষিত করে তুলছে তার ব্যবস্থার জন্য পঞ্চায়েত সমিতি থেকে এই ব্যবস্থা করা হলো। মেহেমুদ খান বলেন প্রতিটি গাড়ির জন্য খরচ পড়েছে ১লক্ষ ২০ হাজার টাকা। গাড়ি গুলি পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে।