Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সোনার দোকানে চুরি রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক


 

সোনার দোকানে চুরি রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক 


Atanu Hazra
Sangbad Prabhati, 24 November 2023

অতনু হাজরা, জামালপুর : শীতের মরশুমে সোনার দোকানে ডাকাতি বা চুরির ঘটনা বেশি ঘটে। তাই সোনার দোকানে ডাকাতি রুখতে জামালপুরের সোনার দোকানের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং। উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয় চুরি রুখতে ব্যবসায়ীদেরও উদ্যোগ নিতে হবে। প্রত্যেকটি দোকানে সিসি ক্যামেরা বসাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। দোকানে এলার্ম লাগাতে হবে যাতে চুরি করার উদ্দেশ্যে দোকানে ঢুকতে গেলেই এই এলার্ম দোকানের মালিক কে সংকেত দেবে। 

এছাড়াও পুলিশের পক্ষ থেকে সকল ব্যবসাদারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। দোকানের আশেপাশে কোন সন্দেহজনক ব্যক্তি বা কোন সন্দেহজনক জিনিস দেখলেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুলিশের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারবেন বা জানিয়ে দিতে পারবেন যাতে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নিতে পারে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জামালপুরের স্বর্ণ ব্যবসায়ীরা।