Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে অগ্রদূত অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো


 

জামালপুরে অগ্রদূত অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো




Atanu Hazra
Sangbad Prabhati, 21 November 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের পর্বতপুর অগ্রদূত অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুস্মিতা ভঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য দপ্তরের আধিকারিক অরূপ লাহা সহ ক্লাবের সভাপতি প্রনবেশ ঘোষ, সম্পাদক শম্ভু মন্ডল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রতিবছরই মহাসমারোহে এই জগদ্ধাত্রী পুজো করে থাকে অগ্রদূত অ্যাথলেটিক ক্লাব। 

মেহেমুদ খান বলেন তিনি প্রতি বছরই এখানে পুজো উদ্বোধনে আসেন। তাঁর খুবই ভালো লাগে। তিনি মায়ের কাছে সকল মানুষের মঙ্গল কামনা করেন।