Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুরি গঙ্গার ঘাটে ছট পুজো ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান



মুরি গঙ্গার ঘাটে ছট পুজো ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 20 November 2023

সৈয়দ আবু জাফর, শ্রীরামপুর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অটো স্ট্যান্ড বৈরাগী পাড়া মুরি গঙ্গার ঘাটে ছট পুজো অনুষ্ঠিত হলো। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শ্রীরামপুর এলাকায় বসবাসকারী সমস্ত অবাঙালিরা ছট মাইয়ার আরাধনার জন্য মুরি গঙ্গার পাড়ে হাজির হন। ছট পুজোর সমস্ত রীতিনীতি ও পালন করেন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে ছট পুজো আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 
 স্থানীয় এলাকার আড়াইশো জন মানুষের মধ্যে এদিন শীতবস্ত্র প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন ঘোষ সহ আরো অনেকে।