Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের সম্বর্ধনা


 

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের সম্বর্ধনা




Sangbad Prabhati, 1 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পক্ষ থেকে সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল প্রমুখ। সাংবাদিকদের সম্বর্ধিত করার পাশাপাশি একটি সাংবাদিক সম্মেলনও করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক নেতৃত্ব। সকলের হাতে মা দুর্গার সুন্দর একটি মেমেন্টো, উত্তরীয়, ফুলের তোড়া এবং উপহার হিসেবে একটি পেন ও একটি জলের বোতল তুলে দেওয়া হয়। 

একই সঙ্গে বিধায়ক অলক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহেমুদ খান সাংবাদিক সম্মেলনে বলেন, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিন রাত এক করে কাজ করেন। উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষ যখন আনন্দে মাতোয়ারা হয়। সেই সময়েও টিভি চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সজাগ থাকতে হয়। অনেক সময় পরিবারের আনন্দ অনুষ্ঠানেও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারেন না। সেই সাংবাদিকদের সম্বর্ধিত করতে পেরে আমরা সম্মানিত হলাম।

তাঁরা দুজনে আরও বলেন, কেন্দ্রের সরকার যেভাবে গরীব মানুষের ১০০দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গকে না দিয়ে বঞ্চিত করছে সেই জন্য দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করেছেন। তাঁরা সাংবাদিকদের কাছে আবেদন রাখেন, রাজ্যের খেটে খাওয়া গরীব মানুষের বঞ্চনার বিরুদ্ধে সত্যি ঘটনার পক্ষে তাঁরা যেন সরব হন।