Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভাইফোঁটায় সম্প্রীতির নজির জামালপুরে


 

ভাইফোঁটায় সম্প্রীতির নজির জামালপুরে




Atanu Hazra
Sangbad Prabhati, 15 November 2023

অতনু হাজরা, জামালপুর : বাংলায় বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পূজা, লক্ষ্মীপুজোর পর কালী পুজো। আর তারপরই ভাইফোঁটা। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেয়। ভাইফোঁটার দিনে জামালপুরে অন্যরকম ছবি দেখা গেলো। প্রতি বছরই মহিন্দরের তারামা ট্রাস্টের উদ্যোগে ভাইফোঁটা পালন করা হয়। আর সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন তারামা ট্রাস্টেরই অন্যতম সদস্য তথা জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। আর সেখানেই এক ভিন্ন ছবি ধরা পড়লো। এখানে একসাথে বসে হিন্দু মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মানুষরা ভাইফোঁটা নিলেন। 

এরই সাথে এলাকার গরীব দুঃস্থ ছেলে মেয়েদের সেখানে আমন্ত্রণ করে আনা হয়। তাদের মধ্য থেকেই বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেয়। ছিল খাওয়া দাওয়ার ব্যাবস্থা। তারা মা রাষ্ট্রের কর্ণধার বাপিন ঘোষ জানান তাঁরা প্রতিবছরই ধুমধাম করে এখানে ভাইফোঁটা পালন করেন। এলাকার অনেক দুঃস্থ ছেলেমেয়েরা এখানে আসে। বোনেরা ভাইদের ফোঁটা দেয় এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তিনি বলেন উৎসবের কোন ধর্ম হয় না কোন জাত হয় না তারা সকলে মিলে একই সঙ্গে এই যে ভ্রাতৃত্বের বন্ধন সে উৎসব ভাইফোঁটায় তারা সামিল হন। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসেও মহাসমারোহে হলো ভাই ফোঁটা। ব্লকের ১৩ টি অঞ্চল থেকেই ঝর্ণা বেগম শেখের নেতৃত্বে গোষ্ঠীর মেয়েরা, এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা ধর্ম বর্ণ নির্বিশেষে ব্লক সভাপতি মেহেমুদ খানকে ভাইফোঁটা দেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বলেন প্রতিবছরই তাঁরা তাদের অভিভাবক, দাদা, ব্লক সভাপতি মেহমুদ খানকে শ্রদ্ধার সঙ্গে ভাইফোঁটা দেন‌‌ এবারও সকলে মিলে এসে ফোঁটা দিলেন। তাঁর সঙ্গে ছিলেন কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা। পূর্ণিমা দেবী বলেন তাঁরা সকলে দাদার মঙ্গল কামনায় তার কপালে ভাই ফোঁটা দিয়েছেন। তিনি আরো বলেন গোটা ব্লক কে দাদা অর্থাৎ মেহেমুদ খান পরিবারের কর্তার মত আগলে রেখেছেন তাই তাকে ভাইফোঁটা দিতে পেরে তার খুব ভালো লাগছে। ভাই ফোঁটা দিয়ে প্রত্যেকটি বোন দাদার হাতে প্রীতি উপহার তুলে দেয় এবং দাদাও প্রত্যেককে প্রীতি উপহার দেন। মেহেমুদ খান বলেন, এই বাংলা সম্প্রীতির বাংলা তিনি নিজে মুসলিম হয়েও একাধিক পূজা মন্ডপে যান পুজো উদ্বোধন করতে। আবার আজকের এই পবিত্র ভাইফোঁটার দিনে হিন্দু মুসলিম নির্বিশেষে তার বোনেরা দিদিরা তাকে এসে ভাই ফোঁটা দিয়ে যান এটাই বাংলার রীতি, বাংলার ঐতিহ্য। এর জন্য তিনি অত্যন্ত গর্বিত। তিনি বলেন, এদের সকলের মঙ্গল কামনা তাঁর জীবনের পথে এগিয়ে চলার পাথেয়। তিনি তাঁর সকল বোনদের মঙ্গল কামনা করেন।