Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফুল তুলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া


 

ফুল তুলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া 




Saiyad Jafar
Sangbad Prabhati, 13 November 2023

সৈয়দ জাফর, নবদ্বীপ : ফুল তুলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার নবদ্বীপ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মথুরা কান্ত চৌধুরী দ্বিতীয় লেনে ঘটনায় মৃত ওই বৃদ্ধার নাম হাসি রানী সরকার। বয়স আনুমানিক ৭০ বছর। পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় ও পরিবার থেকে জানতে পারা যায়, নবদ্বীপ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বঙ্গপাড়া মথুরা কান্ত দ্বিতীয় লেনের বাসিন্দা ওই বৃদ্ধা প্রতিদিনই সকালে বাড়ির এক তলার ছাদে উঠে পাশের বাড়ির গাছ থেকে ফুল তোলেন।

 এজন্য সকালে গিয়েছিলেন ফুল তুলতে ছাদে। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদ থেকে রাস্তায় পড়ে মাথা ফেটে চৌচির হয়ে যায়। পরিবারের লোকেরা স্থানীয়দের সাহায্য নিয়ে তাকে দ্রুত নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।