Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Traffic Control দুর্গোৎসবের মা কার্ণিভাল উপলক্ষে বর্ধমানে যানবাহন চলাচলে নির্দেশিকা জারি, জানতে হলে ক্লিক করুন


 

 Traffic Control 


 

দুর্গোৎসবের মা কার্ণিভাল উপলক্ষে বর্ধমানে যানবাহন চলাচলে নির্দেশিকা জারি, জানতে হলে ক্লিক করুন




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 25 October 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুর্গোৎসবের মা কার্ণিভালের প্রস্তুতি চূড়ান্ত। এবার বর্ধমানে কার্নিভালের শোভাযাত্রায় ২৮ টি পুজো কমিটি অংশ নেবে। ২৬ অক্টোবর কলকাতার ধাঁচে শহর বর্ধমানেও অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর মা কার্ণিভাল। বর্ধমানে 

কার্ণিভাল উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৬ অক্টোবর বৃহস্পতিবার বর্ধমান শহরে দূর্গা পূজোর কার্নিভাল উপলক্ষে দুপুর ১২ টা থেকে মালবাহী গাড়ি জি টি রোড চলবে না। দুপুর ০১:০০ টা থেকে জি টি রোডের উপর কোনো বাস চলবে না। দুপুর ০২:৩০ ঘটিকা থেকে জি টি রোড এর উপর কোনো, চার ঢাকা, টোটো, মোটর ভ্যান উঠবে না ৷ দুপুর ০৪:০০ ঘটিকা থেকে জি টি রোডের উপর কোনো বাইক উঠবে না। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত কার্ণিভালের শোভাযাত্রা চলবে ততক্ষণ পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে।