Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

National Science Excellence ন্যাশনাল সায়েন্স এক্সেলেন্স ২০২৩ মেধা পরীক্ষা


 

National Science Excellence


ন্যাশনাল সায়েন্স এক্সেলেন্স ২০২৩ মেধা পরীক্ষা




Sk Samsuddin
Sangbad Prabhati, 8 October 2023

সেখ সামসুদ্দিন, ৮ অক্টোবর : ন্যাশনাল সায়েন্স এক্সিলেন্স ২০২৩ পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার ১১ টি ভেনুতে প্রায় দু'হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেমারি ১ ও ২ ব্লকের ৬টি ভেনু যথাক্রমে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়, রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়, দেবীপুর স্টেশন গার্লস স্কুল, বৈদ‍্যডাঙ্গা গার্লস স্কুল, মেমারি ২ ব্লকের বোহার গার্লস স্কুল, গান্টে ভোলানাথ বিদ্যালয়, জামালপুর ব্লকের জামালপুর হাই স্কুল, জৌগ্রাম হাই স্কুল, শুড়ে কালিতলা স্কুল। বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস স্কুল ও তালিতের গৌড়েশ্বর হাই স্কুল। বিভিন্ন বিদ্যালয়ের ৭ জন শিক্ষক উদ্যোগ নিয়ে এই পরীক্ষা চালু করেছেন। ন্যাশনাল সায়েন্স এক্সেলেন্স ২০২৩ পরীক্ষার কনভেনার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক বিজয় ব্যানার্জী এবং মেমারি ১ ও ২ ব্লকের অবজারভার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কৌশিক মল্লিক। কৌশিকবাবু জানান এই পরীক্ষায় ব্লকের সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে এবং ভবিষ্যতে স্কলারশিপ বা পাঠ্য পুস্তকের ব্যবস্থা থাকবে।