Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহাসমারোহে বর্ধমানে কাঁটাপুকুর সর্বজনীন দুর্গা পূজা

 


মহাসমারোহে বর্ধমানে কাঁটাপুকুর সর্বজনীন দুর্গা পূজা




Sangbad Prabhati, 21 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানের এক নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর সর্বজনীন দুর্গা পূজা মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চমীর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের বর্ধমান শাখার অধ্যক্ষ স্বামী অজ্ঞেয়নন্দজী মহারাজ ফিতে কেটে দুর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উপস্থিত ছিলেন কাঁটাপুকুর সর্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বুদ্ধদেব সামন্ত, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল, পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট আইনজীবী সুকুমার সাঁই সহ এলাকার অন্যান্য বিশিষ্টজন।

 ষষ্ঠীতে দেবীর বোধনের পাশাপাশি একটি সুরম্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এদিন এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। 

মহাসপ্তমীর সকালে শোভাযাত্রা সহকারে নবপত্রিকা স্নান সহ ঘট উত্তোলন করে এনে প্রতিস্থাপনের মাধ্যমে পুজো শুরু হয়েছে।