Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির অতিথি নিবাস ও কমিউনিটি হলের উদ্বোধন করলেন মন্ত্রী


 

পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির অতিথি নিবাস ও কমিউনিটি হলের উদ্বোধন করলেন মন্ত্রী 




Saiyad Jafar
Sangbad Prabhati, 27 October 2023

সৈয়দ জাফর, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির "অতিথি নিবাসের" শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। একই সঙ্গে আজ একটি কমিউনিটি হলেরও উদ্বোধন করেন মন্ত্রী। 

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক আইএএস শুভম আগারওয়াল, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিশিষ্টজন।

পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক জানান, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকুল্যে অতিথি নিবাস নির্মিত হয়েছে। এছাড়া সাংসদ দোলা সেনের সাংসদ কোটার টাকায় কমিউনিটি হলটি নির্মিত হয়েছে।