Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আবার একটি বছর পর মা আসবেন


 

আবার একটি বছর পর 
মা আসবেন




প্রাপ্তি


 শান্তনু সেন শর্মা


পুজো এলো পুজো গেল--

খুশির জোয়ার বাঁধ ভাঙলো,

আনন্দে সব রাত জাগলো,

রাতের শেষে ভোরের আলো, 

শিউলি ছোঁয়ায় মন মাতালো,

কাশের বনে ঢেউ উঠলো,

শরৎ আকাশ পেঁজা তুলো,

 পুজো এলো পুজো গেল।

 গানের সুরে ভেসে এলো--

না বলা সেই কথা গুলো,

করলো হৃদয় এলোমেলো--

হিমেল হাওয়া বার্তা দিল, 

বন্ধ দুয়ার এবার খোল,

সমুখ পানে এগিয়ে চলো,

দুহাতে হাত মিলিয়ে বলো,

এ মন কেউ কেড়ে নিল।

 কাছে এলো কাছে এলো

এতদিন যে দূরে ছিল--

বলতে পার এবার পুজোয় 

এটাই বড়ো প্রাপ্তি হলো।


 প্রতীক্ষায়

     

তোমাকে দেখবে বলে

প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠে।     

   তোমাকে দেখবে বলে 

   তারারা আকাশে ফোটে।

তোমাকে দেখবে বলে 

কোকিলেরা গান গায়।

তোমাকে দেখবে বলে

জ্যোৎস্না আলোক ছড়ায়।

তোমাকে দেখবে বলে 

গঙ্গা সাগরে ধায়।

তোমাকে দেখবে বলে

আছে ফাগুন প্রতীক্ষায়।

তোমাকে দেখবে বলে

তাজমহলের গায়ে-- 

কত না বলা কথা 

লেখা আছে সেথায়।

তোমাকে দেখবে বলে

ঋতুরাজ নিজেরে সাজায়।

তোমাকে দেখবে বলে 

হিমালয়ও মাথা নোয়ায়।

তোমাকে দেখবে বলে 

রামধনু দেখা দেয়।

তোমাকে দেখবে বলে

ডুমুরও ফুল ফোটায়।

তোমাকে দেখবে বলে 

গোলাপ পাপড়ি ছড়ায়।

তোমাকে দেখবে বলে

ওঠে ঢেউ নীল যমুনায়।


মা আসে


আবার একটি বছর পর 

মা আসবেন--

মা আসবেন ঘরে, 

প্রতিবছরই মা আসেন--  

প্রকৃতি আনন্দে ওঠে ভরে।

মায়ের স্পর্শে পাঁচটি দিন 

কাটাই আমরা বেশ,

সেই পরশের একটি বছর 

থেকে যায় রেশ।

মায়ের আশিস মাথায় নিয়ে

সমুখ পানে যাওয়া --

তারই মাঝে হয় যে পূরণ

কিছু চাওয়া-পাওয়া।

নিত্যদিনের জীবন জুড়ে

মা'ই মোদের সব,

নীরবে কেউ কাটাই দিন

কেউ করি কলরব।

আবার একটি বছর পর

মা'কে চাই ফিরে,

শিউলি ভরা সকালবেলা

মা আসে ঘরে ঘরে।