Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজোর সেরা পুরস্কার, জামালপুরে তালিকায় কোন কোন পুজো


 

দুর্গাপুজোর সেরা পুরস্কার, জামালপুরে তালিকায় কোন কোন পুজো 




Atanu Hazra
Sangbad Prabhati, 23 October 2023

অতনু হাজরা, জামালপুর : মহানবমীর দিন সকালে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার দত্ত ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ব্লকের চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুজো মন্ডপগুলির নাম ঘোষণা করলেন। 

মন্ডপ সজ্জায় প্রথম হয়েছে নেতাজি অ্যাথলেটিক ক্লাব, দ্বিতীয় হয়েছে জৌগ্রাম কলুপুকুর সার্বজনীন পুজো কমিটি ও তৃতীয় আটপাড়া দাসপাড়া সর্বজনীন পূজা কমিটি। পরিবেশে প্রথম কাঁশড়া ভুবনেশ্বরতলা পুজো কমিটি, দ্বিতীয় হালারা সর্বজনীন পূজা কমিটি, তৃতীয় কালারা বাজার ব্যবসায়ী সর্বজনীন পূজা কমিটি। প্রতিমায় প্রথম চৌবেরিয়া সর্বজনীন পূজা কমিটি, দ্বিতীয় জামালপুর কিশলয় সমিতি ও তৃতীয় কাঠুরিয়া পাড়া সর্বজনীন পূজা কমিটি। আলোকসজ্জায় প্রথম চৌবেড়িয়া সর্বজনীন পূজা কমিটি, দ্বিতীয় হালারা সর্বজনীন পুজো কমিটি ও তৃতীয় কাঁশড়া ভুবনেশ্বর তলা সর্বজনীন পূজা কমিটি। আগামী ২৬ অক্টোবর ব্লক অফিসে পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।