Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার পাঠশালা-র মুখপত্র প্রকাশ অনুষ্ঠানে ৫০ জন দুঃস্থ শিশুদের নতুন জামা-প্যান্ট প্রদান


 

আমার পাঠশালা-র মুখপত্র প্রকাশ অনুষ্ঠানে ৫০ জন দুঃস্থ শিশুদের নতুন জামা-প্যান্ট প্রদান 




Sangbad Prabhati, 14 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়ার পুণ্য লগ্নে বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীতে ৫০ জন দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের কল্যাণকর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা"-র উদ্যোগে পাঠশালা প্রাঙ্গণে প্রকাশিত হলো পাঠশালার মুখপত্র "স্রোতস্বিনী (দ্বিতীয় বর্ষ)" এবং "থিম সং"। সেইসঙ্গে পাঠশালার শিশুদের হাতে তুলে দেওয়া হলো নূতন পরিধেয় বস্ত্র। "স্রোতস্বিনী"-র শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী এবং অতনু কুমার হাজরা। "থিম সং"-টির শুভ উদ্বোধন করেন গানটির গায়ক বিশ্বরূপ চক্রবর্তী এবং সেখ জাহাঙ্গীর। 

উপস্থিত ছিলেন সাংবাদিক ও বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, পূর্ববর্ধমান জেলার সমগ্র শিক্ষা মিশণের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিসকিন আলী, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী, শিক্ষিকা দেবারতি সাহা,  শিক্ষক ও সংগীত শিল্পী অম্লান মজুমদার, "আমার পাঠশালা"-র সভাপতি মিন্টু পান্ডে, সম্পাদক সন্দীপ পাঠক সহ তপন পাল, মোশারফ হোসেন, অতনু ঘোষ, আজমত আলী সেখ, মোল্লা আজহার উদ্দীন, রাজকুমার লাহা, অশোক কুমার মল্লিক প্রমূখ ।অনুষ্ঠানে উপস্থিত শিশুরা সানন্দে অনুষ্ঠানটি উপভোগ করে।