Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bidhan Children Park বিধান শিশু উদ্যানে ছোটোরাই শারদোৎসবের শুভ সূচনা করল


 

Bidhan Children Park


 বিধান শিশু উদ্যানে ছোটোরাই শারদোৎসবের শুভ সূচনা করল 




Parijat Molla
Sangbad Prabhati, 18 October 2023

পারিজাত মোল্লা, কলকাতা : কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের ১৬ তম শারদোৎসবের উদ্বোধন হলো। বিভিন্ন খেলাধুলায় রাজ্য এবং জাতীয় স্তরে সফল প্রতিযোগীরা এই পুজো উদঘাটন করে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রদীপ প্রজ্বলন করল জাতীয় স্কেটিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বয়স বিভাগে রৌপ্য পদক জয়ী পৃষা বাহিতি, রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথম ইন্দিরা ঘোষ, প্রীতি মুর্মু, অনুর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলের সদস্য প্রিয়াংশু প্যাটেল, প্রতিভা মান্ডি, রাজ্য বিদ্যালয় অ্যাথলেটিক্সের প্রথম ভাস্কর বর্মন, অনূর্ধ্ব ১৫ বাংলা ক্রিকেট দলের সদস্যা সন্দীপ্তা পাত্র, তাই কোন্-ডু বিভাগে রাজ্য স্তরণের চ্যাম্পিয়ন অদিত্রী সরকার, সানি কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী অনুপ রায়, নির্মলেন্দু মণ্ডল।বিধান শিশু উদ্যান শিশুদের স্বর্গরাজ্য। খোলা আকাশের নীচে তারা খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি শেখে।পূজোর চারদিনেও তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তাই তাদের বন্ধুদের হাত ধরেই এই উৎসবের শুভ সূচনা হওয়াতে বিধান শিশু উদ্যানের সকল সদস্য-সদস্যারাই উচ্ছ্বসিত। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন, অনুষ্ঠানে বিধান শিশু উদ্যানের বার্ষিক অঙ্কন প্রতিযোগতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।