Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Vande Bharat Express বর্ধমান স্টেশনে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস


 

  Vande Bharat Express  


 বর্ধমান স্টেশনে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস




Sangbad Prabhati, 10 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান স্টেশনে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে, সিগন্যালিং পয়েন্টে ত্রুটির কারণেই প্রায় ৩৫ মিনিট বর্ধমান স্টেশনে আটকে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার নির্ধারিত সময়ে ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়িমুখী ট্রেনটি ৬টা ৫১ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছায়। ঠিক তখনই ঘটে বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। প্রায় ৭ টা ৩০ মিনিট পর্যন্ত আটকে থাকে ট্রেনটি। তারপরই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস।