Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sharat Chandra Chattopadhyay কথা সাহিত্যিকের ১৪৮তম জন্মদিন পালন করলো বর্ধমান সাহিত্য পরিষদ

 


Sharat Chandra Chattopadhyay


কথা সাহিত্যিকের ১৪৮তম জন্মদিন পালন করলো বর্ধমান সাহিত্য পরিষদ 




Sangbad Prabhati, 17 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য সভা। ১৬ সেপ্টেম্বর বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত সাহিত্য বাসরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্মদিন পালন করা হয়। কথা সাহিত্যিক এর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন কবি ও নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর, অধ্যাপক সুজিৎ চট্টোপাধ্যায়, সাহিত্য পরিষদের সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী সহ নিতাই মুখার্জী, মৃদুল কুমার মিত্র। এছাড়াও সাংবাদিক দুরন্ত কুমার নাগ, অপূর্ব দাস, সৌম্য পাল, দেবদত্ত মুখার্জী, সমাপ্তিকা মন্ডল, সায়ন্তি হাজরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান তাপস ভূষণ সেনগুপ্ত, লক্ষণ দাস ঠাকুরা, অশোক বর্মন, কাজল সাহা, মিতা মন্ডল, মুশাররফ আজম। সংগীত পরিবেশন করেন রুবি আজমী, মৌসুমী চক্রবর্তী, স্বাতী ব্যানার্জী, মৌসুমী সাহা, প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি কণা রায়, শুভ্রা সরকার, মিলি সান্যাল, যমুনা চ্যাটার্জী প্রমুখ। বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। সাংবাদিক উদিত সিংহ সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন।