Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Nutrition Day ২৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সম্মিলিত পুষ্টি দিবস পালনে মেয়র বিধান উপাধ্যায়


 

Nutrition Day


২৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সম্মিলিত পুষ্টি দিবস পালনে মেয়র বিধান উপাধ্যায় 




Kajal Mitra
Sangbad Prabhati, 16 September 2023

কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের মনোহরা প্রাথমিক বিদ্যালয়ে শনিবার পুষ্টি দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের নাচ গান আবৃত্তি সহ গর্ভবতী, প্রসূতি মা ও শিশুদের কিভাবে সুস্থ থাকবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্পিতা মাহাতা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে গাছের চারা পুতে অনুষ্ঠানের সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। 

এই অনুষ্ঠান থেকে বিধায়ক জানান, কল্যা গ্রাম পঞ্চায়েতের ২৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবে রূপ দিয়েছেন। এই দিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল, সমাজসেবী ভোলা সিং, কল্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাতর, উপপ্রধান ধনঞ্জয় মাঝি, সমাজ সেবী দীনেশ লাল শ্রীবাস্তব। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুক্লা মাহাতা, রুম্পা পাল, সিম্পা সিংহ, বুলবুল চ্যাটার্জি, অনামিকা মন্ডল সহ অন্যান্য কর্মী ও সহায়িকারা উপস্থিত ছিলেন।