Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Police Day পূর্ব বর্ধমানে সাড়ম্বরে পুলিশ দিবস পালন


 

    Police Day    


পূর্ব বর্ধমানে সাড়ম্বরে পুলিশ দিবস পালন


Atanu Hazra
Sangbad Prabhati, 1 September 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে সমারোহে পালন করা হলো পুলিশ দিবস। জামালপুর থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং এর নেতৃত্বে রণপা সহযোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়।

 থানার সমস্ত পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার পা মেলান এই পদযাত্রায়। পদযাত্রা টি জামালপুর থানা থেকে জামালপুর বাসস্ট্যান্ড হয়ে জামালপুর বাজার ঘুরে থানায় শেষ হয়। মূলত সেফ ড্রাইভ সেভ লাইফের উপর মানুষকে সচেতন করতে এই পদযাত্রা করা হয়।

 পরবর্তীতে জামালপুর গার্লস হাই স্কুলে স্বয়ং সিদ্ধার পক্ষ থেকে বাল্য বিবাহ নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। যার মধ্য দিয়ে সমাজে বাল্য বিবাহ রোধের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় সহ অন্যান্যরা।

 নাদনঘাট থানার পক্ষ থেকেও ভারপ্রাপ্ত আধিকারিক মিঠুন ঘোষের নেতৃত্বে পুলিশ দিবসের নানা অনুষ্ঠান করা হয়। সচেতনতা মূলক পদযাত্রা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়।