Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Mrinal Sen Birth Centenary মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ

 




Mrinal Sen Birth Centenary

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ




Anowar Ali Ansari
Sangbad Prabhati, 12 September 2023

আনোয়ার আলি আনসারী, মেমারি : আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে প্রসিদ্ধ চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন হবে মেমারিতে। এই বিষয়ে মঙ্গলবার মেমারিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে মৃণালসেন জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডাঃ অভয় সামন্ত, সম্পাদক দীপঙ্কর বিশ্বাস ও কোষাধ্যক্ষ তন্দ্রা বসু। 

সাংবাদিক বৈঠকে ডাঃ অভয় সামন্ত জানান, ভারতে বিশিষ্ট চলচ্চিত্রকারদের মধ্যে মৃণাল সেন অন্যতম। এ বছর তার জন্মশতবার্ষিকীতে মেমারির সকল বিশিষ্ট জনের উদ্যোগে এই জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর রবিবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে দুপুর ২টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় ও অধ্যাপক সুমন্ত বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভা শেষে মৃণাল সেনের চলচ্চিত্র চালচিত্র ও ভুবন সোম প্রদর্শন করা হবে। এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি জানান, বর্তমান সময়ে মৃণাল সেনের চলচ্চিত্রগুলি থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। সমাজের যুবদের জন্য মৃণাল সেনের চলচ্চিত্র প্রচার প্রসারের জন্য এই উদ্যোগ।