Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Duare Sarkar : Minister's initiative মন্ত্রীর উদ্যোগে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য ফর্ম পূরণের সুযোগ পেয়ে খুশি ফুচকা বিক্রেতারা


 
Duare Sarkar 

 Minister's initiative 


মন্ত্রীর উদ্যোগে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য ফর্ম পূরণের সুযোগ পেয়ে খুশি ফুচকা বিক্রেতারা 




Abhirup Acharya
Sangbad Prabhati, 9 September 2023

অভিরূপ আচার্য, পূর্বস্থলি : সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও চলছে। শিবির যাতে সুষ্ঠুভাবে চলে এবং সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সব কিছু খতিয়ে দেখতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন। 

শনিবার পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবিরে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এলাকার ফুচকা বিক্রেতাদের শিবিরে এনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য ফর্ম পূরণ করান। মন্ত্রীর উদ্যোগে খুশি ফুচকা বিক্রেতারা। এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের ভাতা পাওয়ার ফর্ম পূরণেও মন্ত্রী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সহায়তা করেছেন। 

মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সরকারিভাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ঋণ পাওয়া যায়। সরকারি ভর্তুকি রয়েছে। শ্রীরামপুর, সমুদ্রগড় এলাকায় দেড়শোর বেশি ফুচকা বিক্রেতা রয়েছেন। অনেকে আর্থিকভাবে দুর্বল থাকায় সমস্যায় পড়েন। তাই তাঁদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি এই দুয়ারে সরকার প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।