Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Khadi counter বর্ধমানে খাদি বিপণন কেন্দ্রের উদ্বোধন


 

Khadi counter

বর্ধমানে খাদি বিপণন কেন্দ্রের উদ্বোধন 




Sangbad Prabhati, 18 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন শারদ উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের বিপণন কেন্দ্রের উদ্বোধন হলো বর্ধমানে। সোমবার বর্ধমান স্পদন কমপ্লেক্সের সামনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের খাদী বিপণন কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে চালু করা হলো। 

সবুজ ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ খাদি বোর্ডের সদস্য তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, খাদি বোর্ডের মুখ্য নির্বাহী আধিকারিক সহ অন্যান্য আধিকারিক ও বর্ধমান পৌরসভার কাউন্সিলর ডাঃ ইন্তেখাব আলম, সাহাবুদ্দিন খান।

 পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের সিইও জানান, এখানে বিভিন্ন ধরনের খাদি বস্ত্র সহ অন্যান্য সামগ্ৰী পাওয়া যাবে।খাদি বস্ত্রের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।