Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Janmashtami জন্মাষ্টমী উপলক্ষে জীবন্ত মানুষের প্রদর্শনী



 

        Janmashtami        


জন্মাষ্টমী উপলক্ষে জীবন্ত মানুষের প্রদর্শনী




Sk Samsuddin
Sangbad Prabhati, 6 September 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : জন্মাষ্টমী উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেমারি মায়ের কোলপাড়ায় দু'দিনের জীবন্ত মানুষের ঝুলন প্রদর্শনী করা হয়। আজ বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলে। আগামীকালও চলবে প্রর্দশনী। বুধবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

এই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা, বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ও সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা নিয়মিত মেডিটেশন এর ক্লাস হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাস হয় বলে জানান, ব্রহ্মকুমারী রুমা বহেন। ৬ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, বিশিষ্ট চিকিৎসক অভয় সামন্ত বর্ধমান সাধনপুরের প্রজাপিতা ব্রহ্মকুমারী হিস্টোরি ও বিশ্ববিদ্যালয় ব্রহ্মকুমারী রুমা বহেন। শো চলাকালীন মাঝেমধ্যেই বাচ্চাদের নিয়ে নৃত‍্যানুষ্ঠানও করা হয়।‌ এদিন প্রর্দশনী দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।