Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

E-Waste ভ্রাম্যমান ইলেকট্রনিক বর্জ্য গ্রহণ কেন্দ্রের উদ্বোধন


 

E-Waste 

ভ্রাম্যমান ইলেকট্রনিক বর্জ্য গ্রহণ কেন্দ্রের উদ্বোধন




Sangbad Prabhati, 23 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ভ্রাম্যমান ইলেকট্রনিক বর্জ্য গ্রহণ কেন্দ্রের উদ্বোধন হল। জেলায় প্রথম ও দক্ষিণ বঙ্গে তৃতীয় কেন্দ্র গড়ে তুললো হুলাডেক ও সুইচ অন ফাউন্ডেশন। বিজ্ঞানসমত ভাবে ই - বর্জ্য পুনর্ব্যবহার যোগ্য করার জন্য ও সুষ্ঠু ই - বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে এহেন উদ্যোগ বলে জানান উদ্যোগতাদের তরফে আরতি শর্মা ও সন্দীপন সরকার। 

যারা এই কেন্দ্রে তাদের বাড়ির বৈদ্যুতিক বর্জ্য জমা করবেন তাদের তার বিনিময়ে বিভিন্ন উৎসাহ মূলক উপহারের ব্যবস্থা থাকবে সংস্থার তরফে। এদিন বেলকাশ জি.এস.এফ.পি. স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিষয়ে সচেতনতা প্রচার চালানো হয় এবং তারাও তাদের বাড়ির ই-বর্জ্য এদিন এই ভ্রাম্যমান কেন্দ্রে জমা করে। 

 শনিবার এই ভ্রাম্যমান ইলেকট্রনিক বর্জ্য গ্রহণ কেন্দ্রের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান নবকুমার মন্ডল, ভ্রাম্যমান কেন্দ্রে বৈদ্যুতিক বর্জ্য জমা করার জন্য যোগাযোগ এর ফোন নম্বর ৬২৯৭৭৭৯১৯৩।