Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Duare Doctor দুয়ারে ডাক্তার প্রকল্পে চিকিৎসা পরিষেবা জামালপুরে


 

Duare Doctor


দুয়ারে ডাক্তার প্রকল্পে চিকিৎসা পরিষেবা জামালপুরে




Atanu Hazra
Sangbad Prabhati, 7 September 2023

অতনু হাজরা, জামালপুর : গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ যাঁরা শহরে গিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না তাঁদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন দুয়ারে ডাক্তার প্রকল্প। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ হাই স্কুলে করা হলো দুয়ারে ডাক্তার প্রকল্পের ক্যাম্প। ব্যবস্থাপনায় ছিলেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একঝাঁক ডাক্তারবাবুরা আসেন চিকিৎসা পরিষেবা দেবার জন্য। ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ। এই ক্যাম্পে এলাকার মানুষ রক্ত পরীক্ষা, ইসিজি করানোর ব্যবস্থা ছিল। ছিলেন জেনারেল ফিজিসিয়ান থেকে শুরু করে, চর্মরোগ, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসার শেষে প্রয়োজন অনুযায়ী ওষুধও দেওয়া হয়। 

ডাঃ ঋত্বিক ঘোষ বলেন, আজকের এই ক্যাম্প থেকে এলাকার অনেক মানুষ যাঁরা অর্থের কারণে বা দূরত্বের কারণে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন না তাঁদের জন্যই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবাবুরা চলে এসেছেন সেই সমস্ত মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে। নিজের এলাকায় জেলা হাসপাতালের বড় ডাক্তারবাবুদের কাছে চিকিৎসা করাতে পেরে খুশি এলাকার মানুষ।