Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান


 

বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান




Sk Samsuddin
Sangbad Prabhati, 29 September 2023

সেখ সামসুদ্দিন, ২৯ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো আজ। উদ্বোধন করেন বর্ধমান সদর (দক্ষিণ) মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, দুর্গাপুর সোসাইটি ম্যানেজমেন্ট সাইন্সের প্রতিষ্ঠাতা সম্পাদক শিউলি মুখার্জী, মেমারি চক্রের এসআই ভজন ঘোষ, প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক। পরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং রসায়ন বিভাগের ল্যাবরেটরির উদ্বোধন করেন। 

এরপর প্রদীপ প্রজ্জ্বলনসহ উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে।