Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্নীতি রুখতে এবং শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাতে পথে নামল বামপন্থী ছাত্র যুবরা


 

দুর্নীতি রুখতে এবং শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাতে পথে নামল বামপন্থী ছাত্র যুবরা




Sangbad Prabhati, 15 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্নীতি রুখতে এবং শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাতে পথে নামল বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই। ১৫ সেপ্টেম্বর তারা শহর বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে বর্ধমান পৌরসভা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। পৌরসভা অফিসের সামনে বিক্ষোভ সভায় বামপন্থী ছাত্র যুবোরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়।

বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ চাকরিতে দুর্নীতি, পানীয় জলপ্রকল্পে দুর্ণীতি, একের পর এক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, পুরসভায় চাকরি কান্ডে ব্যাপক দুৰ্নীতি ঘটেছে। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। যোগ্য ও মেধাবীরা চাকরি পাননি। চাকরি পেয়েছে অযোগ্যরা। জেলায় অনেক সরকারি স্কুলে তালা ঝুলছে। সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ বন্ধ। ৭-৮ হাজার টাকা বেতন দিয়ে বঞ্চনা করা হচ্ছে যুবক যুবতীদের। পানীয় জলপ্রকল্পের নামে বর্ধমান শহরে রাস্তা নর্দমায় পরিণত হয়েছে। ৩০০ কোটি টাকা মাটির তলায়। পাইপ পোঁতা হয়েছে প্রায় সব ওয়ার্ডেই। কিন্তু জল পৌঁছায়নি এক ফোটাও। এইসব অভিযোগ তুলে কার্জনগেট থেকে পুরসভা অবধি মিছিল করে বামপন্থী ছাত্র যুবরা। পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন অনির্বাণ রায়চৌধুরী, চন্দন ভট্টাচার্য সহ অন্যান্যরা।