Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক প্রদান



বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক প্রদান 





Atanu Hazra
Sangbad Prabhati, 4 September 2023
অতনু হাজরা, জামালপুর : বজ্রপাতে মৃত ব্যক্তির স্ত্রীর হাতে ২ লক্ষ টাকা তুলে দিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। ৪ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক অফিসে মৃত ব্যক্তির স্ত্রী অর্চনা করার হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন জামালপুরের বিধায়ক অলক মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে ও ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক শুভদীপ যশ।
উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের ধুলুক গ্রামের বাসিন্দা বিকাশ কোড়া বজ্রপাতে মারা যান। ১২ আগস্ট গলসি ব্লকের মাঠে কাজে গিয়ে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের হাতে সহায়তা স্বরূপ দু লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

বিধায়ক অলক কুমার মাঝি বলেন, মানুষের জীবনের মূল্য কখনো টাকা দিয়ে পূরণ করা যায় না। কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পরিবারটিকে বেঁচে থাকতে অনেক সুবিধা দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাই যত দ্রুত সম্ভব এই ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন‌।