Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার সংগীত জগতের তারকারা আসছেন মেমারিতে


 

বাংলার সংগীত জগতের তারকারা আসছেন মেমারিতে 




Sangbad Prabhati, 16 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারি শহরে বাংলার সংগীত জগতের তারকা সমাবেশ ঘটতে চলেছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর মেমারিতে কৃষ্টি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং মেমারি পৌরসভার সহযোগিতায় আয়োজিত হবে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠান। সংগীত জগতের প্রবাদপ্রতিম শচীন দেব বর্মন, শ্যামল মিত্র, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও রাহুল দেব বর্মন -দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান।

২৩ সেপ্টেম্বর সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন গৌতম ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, মাধুরী দে, শম্পা বিশ্বাস, চন্দ্রিকা ভট্টাচার্য, শ্রী পার্থ অঙ্কন কুমার শী ও রাঘব চট্টোপাধ্যায়।

২৪ সেপ্টেম্বর সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, অমিত গাঙ্গুলী, জোজো, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত ও ইন্দ্রনীল সেন।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জানান, এই অনুষ্ঠান সকলের জন্য। অনুষ্ঠান দেখতে কোনরকম প্রবেশ মূল্য লাগবে না। প্রবেশ অবাধ।