Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়ক কোটা থেকে ত্রিপল ও নতুন পোশাক বিলি


 

বিধায়ক কোটা থেকে ত্রিপল ও নতুন পোশাক বিলি




Atanu Hazra
Sangbad Prabhati, 25 September 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক পার্টি অফিসে দলীয় নির্দেশে সমস্ত অঞ্চলের প্রধান, উপ প্রধান ও অঞ্চল সভাপতিদের নিয়ে একটি মিটিং করেন ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক সহ দলের শাখা সংগঠনের সভাপতিরা। দিল্লিতে ধর্না নিয়ে দলীয় নির্দেশ সকলকে জানিয়ে দেন।

 তারপর সমস্ত অঞ্চল সভাপতিদের হাতে বিধায়ক কোটায় পাওয়া ১০টি করে ত্রিপল ও আসন্ন শারদীয়া উৎসবের জন্য নতুন পোশাক তুলে দেওয়া হয়। বিধায়ক বলেন সামনেই দুর্গা পুজো। অনেক অসহায় মানুষ যাঁরা পুজোর সময় নিজেদের জন্য নতুন পোশাক কিনতে পারেন না তাদের এবং তাদের বাচ্ছাদের মুখে হাসি ফোটাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ও সহযোগিতায় এই নতুন পোশাক দেওয়া হলো। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী হচ্ছেন জননেত্রী সব দিকেই তাঁর সমান নজর তাই গরীব অসহায় মানুষ যাদের দুর্গা পুজোয় নতুন পোশাক কেনার ক্ষমতা নেই তাদের জন্য বিধায়কদের মাধ্যমে নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। তাই অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটবে পুজোর সময়। পুজোতে নিম্নচাপের খবর আছে তাই প্রতিটি অঞ্চলে অঞ্চল সভাপতিদের হাতে ১০টি করে ত্রিপল তুলে দেওয়া হলো।