Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেমারি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতি হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়লো


 

জেমারি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতি হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়লো




Kajal Mitra
Sangbad Prabhati, 20 September 2023

কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : জেমারি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতিদের হামলারজেমারি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতিদের হামলার ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রদীপ মন্ডল। ইতিপূর্বে পুলিশ ৩ জনকে আটক করেছিল। পেট্রোল পাম্পে দুস্কৃতিদের হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এটা সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশের বড়সড় সাফল্য।

পুলিশ সূত্রে জানা গেছে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ রূপনারায়ণপুর- ঝাড়খন্ড রোডে, হাসিপাহাড়ির মাঠে নাকা চেকিং চলাকালীন ২ যুবক একটি হিরো গ্ল্যামার মোটরবাইক করে ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিল সেই সময় পুলিশ তাদের আটকে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে বেরিয়ে আসে একটিদেশী পাইপ গান ও একটি কার্তুজ। পুলিশ সঙ্গে সঙ্গে বাইক আরোহী প্রদীপ কুমার মন্ডল ওরফে চুন্নি (৩০) নামক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে কিন্তু অন্য একজন ছুটে পালিয়ে যায় ঝাড়খন্ড এর দিকে। তবে পুলিশ মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে। বাইকটি নাম্বার জে এইচ ১০ বিপি ২১৯২।সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশ বুধবার ২০ সেপ্টেম্বর ধৃত দুষ্কৃতিকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

রূপনারায়ণপুর পুলিশ ওই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের যাবতীয় গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে। তাছারা এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছেকিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে ওসি মইনুল হক । পুলিশ সূত্রে জানা গেছে প্রদীপ মন্ডলের বাড়ি ঝাড়খন্ড কার্মাটারের মন্ডলতলা কুরুয়া এলাকায়। কিন্তু সে পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকার পারবেলিয়া কোলিয়ারি কোয়াটারে বেশ কিছুদিন ধরে বসবাস করত। অন্যদিকে পলাতক বিকাশ মাহাতোর আদি বাড়ি বিহারের জামুই সিকান্দ্রা থানা এলাকার রেওয়াই অঞ্চলে সেও ঘাঁটি গেড়ে ছিল পারবেলিয়া কোলিয়ারির কোয়াটারে। এরা ঝাড়খন্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন চুরি ছিনতাই এবং অন্যান্য দুষ্কর্মের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে।