Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর থানার পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক আলোচনা



 

জামালপুর থানার পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক আলোচনা




Atanu Hazra
Sangbad Prabhati, 2 September 2023

অতনু হাজরা, জামালপুর : অতি সম্প্রতি বর্ধমান ২ ব্লকের জোতরামে সোনার দোকানের ডাকাতি ও গুলি চালানো প্রসঙ্গে জেলা জুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। প্রতিটি থানার ক্ষেত্রে নিরাপত্তা কোথায় কেমন প্রয়োজন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। জামালপুর থানার পক্ষ থেকে আজ এলাকার বিভিন্ন ব্যাঙ্ক, রাইস মিল ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ডাকেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং। উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী।

 জামালপুরে চলছে ঝুলন মেলা তার উপর সামনেই শারদ উৎসব। তাই কোনরকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন। নিরপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় আজ তুলে ধরা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে। পুলিশের সব রকম সহযোগিতার কথাও বলেন তাঁরা। প্রসঙ্গত কিছুদিন আগে ব্লকের স্বর্ণ ব্যবসায়ীদের সাথেও ঠিক একই ভাবে বৈঠক করেছিল জামালপুর থানা।