Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Manasa Puja Indrapur Village ইন্দ্রপুর গ্রামে মনসাদেবীর কাছে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ




 Manasa Puja Indrapur Village  

ইন্দ্রপুর গ্রামে মনসাদেবীর কাছে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ 




Sangbad Prabhati, 18 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সোমবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পুজোর সামগ্রীর ডালা সাজিয়ে কালনা ১ ব্লকের ইন্দ্রপুর গ্রামে পৌঁছান। সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এলাকার জাগ্রত দেবী মনসা মাতার কাছে পুজো দিলেন। সকলের মঙ্গল কামনায় মা মনসার কাছে প্রার্থনা জানালেন।

গ্রাম বাংলায় সারা বছর বিভিন্ন সময়ে মনসা পুজো অনুষ্ঠিত হয়। আষাঢ়ের নাগ পঞ্চমী থেকে শুরু করে শ্রাবণ সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি সহ বছরের বিভিন্ন সময়ে মনসা পুজো আয়োজিত হয়। চাঁদ সওদাগরের ইতিহাসের রেশ ধরে মা মনসা বিভিন্ন ভাবে পূজিত হয়ে আসছেন। সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূরণে মনসা পুজোর আয়োজন করে। 

ভাদ্র সংক্রান্তিতে এরকমই একটি মনসা পুজো আয়োজিত হলো কালনা ১ নং ব্লকের কাঁকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামে। বহু মানুষ মা মনসার কাছে মনস্কামনা পূরণে মানত করেন। তাদের এদিন দন্ডী কাটতে দেখা যায়। পুজো উপলক্ষে গোটা গ্রাম জুড়ে রীতিমতো উৎসবের আমেজ।